রাজশাহীতে আটক তিন জেএমবি সদস্যকে থানায় হস্তান্তর, মামলা দায়ের

রাজশাহী প্রতিনিধি
০৬ মার্চ ২০১৬, ২০:২০আপডেট : ০৬ মার্চ ২০১৬, ২৩:৩৬

রাজশাহীতে আটক তিন জেএমবি রাজশাহীর বাগমারা উপজেলা অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) আটক তিন সদস্যকে বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-৫। রবিবার বিকেল চারটার দিকে র‌্যাব ওই তিনজনকে থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, র‌্যাব-৫ এর উপ-সহকারী পরিচালক নাজমুল বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। আগামীকাল (সোমবার) তাদের আদালতে হাজির করা হবে।
উল্লেখ, রবিবার ভোর ৫টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনির একটি অপারেশন দল বাগমারা উপজেলার পূর্ব সপুনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জ সদরের আমিনুর রহমান (৩৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিলপুর গ্রামের আবু সাঈদ মানিক (২৮) এবং চাঁদপুর সদরের মহিষাদি এলাকার পিএম শাহেন শাহ (৩০)। তাদের কাছ থেকে ১৬টি ককটেল, ৭টি পেট্রোলবোমা ও ৮টি জিহাদি বই উদ্বার করা হয়েছে।

/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম