ব্যাংক এমডি ও ব্যবসায়ী মিলে আত্মসাৎ করলেন ১০৯ কোটি টাকা

বগুড়া প্রতিনিধি
২১ মে ২০২৪, ১৯:৪৭আপডেট : ২১ মে ২০২৪, ১৯:৪৭

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সাবেক এমডি শাহজাহান ভুঁইয়া ও বগুড়ার আলোচিত ব্যবসায়ী সমীর প্রসাদ দত্তের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, পরস্পর যোগসাজশে বিশ্বাস ভঙ্গ ও দুর্নীতির মাধ্যমে সুদাসলে ব্যাংকের ১০৯ কোটির অধিক টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের কৌঁসুলি (পিপি) এস এম আবুল কালাম আজাদ মঙ্গলবার (২১ মে) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদক ঢাকার প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ সম্প্রতি বগুড়া জেলা কার্যালয়ে এ মামলা করেন। মামলাটি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠানো হয়েছে। শিগগিরই তদন্ত কার্যক্রম শুরু হবে।

আসামিরা হলেন- বগুড়া শহরের রাজাবাজার ঝাউতলার মেসার্স দত্ত স্টোরের মালিক মৃত শ্যামা প্রসাদ দত্তের ছেলে ঋণগ্রহিতা সমীর প্রসাদ দত্ত ও ঢাকার উত্তরা মডেল টাউনের বাড়ি নং-২৪/এ, রোড নং-০২, সেক্টর-৩ এর মৃত মেছের আহমেদ ভূঁইয়ার ছেলে ইউসিবিএলের সাবেক এমডি শাহজাহান ভূঁইয়া।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ইউসিবিএল ব্যাংক বগুড়া শাখায় মেসার্স দত্ত স্টোরের অনুকূলে ঋণ আবেদন করা হয়। ওই দিন প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করে ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হয়। মাত্র সাত দিনের মধ্যে কোনও রেকর্ডপত্র যাচাই-বাছাই না করে ৯ কোটি ৫২ লাখ টাকার সমপরিমাণের সহায়ক জামানত গ্রহণ করে ৫৮ কোটি টাকা ঋণসীমা বৃদ্ধিপূর্বক সরবরাহ করা হয়। জামানত রাখা হয় মাত্র ১৩ কোটি টাকার সম্পদ।

ছয় মাস না যেতেই ঋণগ্রহিতা টাকা পরিশোধে ব্যর্থ হন। এরপরও ব্যাংক থেকে কয়েকবার সুদ মওকুফ করে অবৈধ সুবিধা দেওয়া হয়। আসামিরা পরস্পর যোগসাজশে বিশ্বাস ভঙ্গ করে ব্যাংকের সুদাসলে ১০৯ কোটি ২০ লাখ ৯৯ হাজার ৪০৫ টাকা আত্মসাৎ করেন। এতে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম