অটোরিকশা গিয়ে উঠলো রেললাইনে, ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৯ মে ২০২৪, ২২:৫৯আপডেট : ২৯ মে ২০২৪, ২২:৫৯

রাজশাহীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী মারা গেছেন। বুধবার (২৯ মে) বিকালে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই জন হলেন, অটোরিকশার যাত্রী বিষ্ণু (৬৫) ও মো. সাদ (১৪)। বিষ্ণুর বাড়ি পবা উপজেলার নবগঙ্গা এলাকায়। আর সাদের বাড়ি একই উপজেলার বালিয়া। দুর্ঘটনায় বালিয়া এলাকার আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার নাম মো. সাজু (৪০)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে রেললাইনের ওপর অটোরিকশাটি উঠে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীমুখী একটি কমিউটার ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিষ্ণুর মৃত্যু হয়। আর আহত দুই জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী রেলওয়ে থানার ওসি গোপাল কুমার বলেন, দুর্ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়েছেন। এটি অরক্ষিত গেট। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ওই রেলক্রসিংয়ের ওপর বর্তমানে ওভারপাস নির্মাণের কাজ শুরু হয়েছে। এ জন্য দুই দিক থেকেই রাস্তা বন্ধ করে দেওয়া আছে। বন্ধ রাস্তায় অটোরিকশাটি কীভাবে সেখানে গেলো সেটাই বুঝতে পারছি না।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম