দুর্নীতির অভিযোগে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৪ কর্মকর্তা বরখাস্ত

রাজশাহী প্রতিনিধি
৩০ মে ২০২৪, ১০:৪২আপডেট : ৩০ মে ২০২৪, ১০:৫১

অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের ১৬তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাদের দুর্নীতি অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সহকারী কলেজ পরিদর্শক নাজমুল হোসাইন, সেকশন কর্মকর্তা শারমিন আক্তার নুর, উপকলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরার ও পরামর্শক রিয়াজাত হোসেন রিটু।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য ওমর ফারুক চৌধুরী এমপি। কমিটির সদস্যরা হলেন সিন্ডিকেট সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক রুস্তম আলী আহমেদ, অধ্যাপক ডা. সানাউল হক মিয়া ও তানজিমুল হক।

রামেবির ভিসি ডা. এ জেড এম মোস্তাক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নানা অনিয়মের কারণে চার জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৯ মে) তাদের বরখাস্তের চিঠিও দেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে কমিটিকে প্রতিবেদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’

রামেবি সূত্র জানায়, বিনা অনুমতিতে ছুটিতে থাকায় সেকশন কর্মকর্তা শারমিন আক্তার নুর এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার স্বামী সেকশন কর্মকর্তা নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়। অপরদিকে, ভূমি অধিগ্রহণের এক বছর আগেই পরামর্শক হিসেবে নিয়োগ পেয়ে টেন্ডারবাজিসহ নানা অভিযোগ ওঠায় পরামর্শক রিয়াজাত হোসেন রিটুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ছাড়া চুক্তিভিত্তিক ছয়বার নিয়োগ পেয়ে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ায় উপকলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম