সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই জন নিহত, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ জুন ২০২৪, ০৬:১৯আপডেট : ০১ জুন ২০২৪, ০৬:১৯

সিরাজগঞ্জের বহুলীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলী ইউনিয়নের আলমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার মুক্তারগাঁতী গ্রামের মাওলানা আবু তালহার ছেলে সাদ (২৩) ও রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী গ্রামের মৃত জোগেশ চন্দ্র বসুর ছেলে মহাদেব চন্দ্র সাহা (৬০)।

আহতরা হলেন- দুর্ঘটনায় মারা যাওয়া জোগেশ চন্দ্রের স্ত্রী ঝর্ণা রানী (৫৫) ও বহুলী গ্রামের শাহ আলম। আরেকজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় দুজন মারা গেছেন ও তিন জন আহত হয়েছেন। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা পালিয়ে যাওয়া ট্রাকটি আটকের চেষ্টা করছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, এ ঘটনায় মোট চার জনকে এখানে আনা হয়েছিল। এর মধ্যে সাদ ও মহাদেবকে এখানে আনার আগেই মৃত্যু হয়েছিল। আহত দুই জনের মধ্যে ঝর্ণা রানীর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আরেকজন এখানে চিকিৎসাধীন।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম