নাটোরে গুলিবিদ্ধ শ্রমিক নেতার ঢাকায় মৃত্যু

নাটোর প্রতিনিধি
০৯ মার্চ ২০১৬, ২১:১৩আপডেট : ০৯ মার্চ ২০১৬, ২১:৩৬

নাটোরে গুলিবিদ্ধ শ্রমিক নেতার ঢাকায় মৃত্যু নাটোর শহরের তেবারিয়ার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত শ্রমিক নেতা মাসুদ রানা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রানা সদর উপজেলার একডালা গ্রামের বাসিন্দা ও জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক। রানা গুলিবিদ্ধ হওয়ার পর তার ভাই রনি বাদী হয়ে যুবলীগ নেতা আফজাল ও রতনসহ তিনজনকে অভিযুক্ত করে নাটোর থানায় মামলা দায়ের করেন।
নিহতের ভাই রনি জানান, ২০ ফেব্রুয়ারি শহরের তেবাড়িয়া এলাকার একটি চায়ের স্টলে যুবলীগ নেতা অফজার হোসেনের সঙ্গে রানার বাকবিতণ্ডার একপর্যায়ে রানাকে গুলি করা হয়। রানাকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়। ১৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।
ওসি জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম