দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো দুই চালকের

রাজশাহী প্রতিনিধি
৩০ জুন ২০২৪, ১৩:১৬আপডেট : ৩০ জুন ২০২৪, ১৩:১৬

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। শনিবার (২৯ জুন) রাত ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপাড়া-অভয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রতন সূত্রধর (৫১) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আসাদুল হক (৩২)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মদিনা ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল হানিফ পরিবহনের একটি বাস। মদিনা ট্রাভেলসের বাসটি দ্রুতগতিতে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মদিনা ট্রাভেলসের চালক আসাদুল হক ও হানিফ পরিবহনের চালক রতন সূত্রধর ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত ১২ জনকে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ওসি আবদুল মতিন আরও জানান, দুর্ঘটনার পর বাস দুটি সরাতে হয়েছে। এ কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি