মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলো বাস, একজন নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৫, ১৫:৩৫আপডেট : ২৭ জুন ২০২৫, ১৬:৪৭

রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি সুপার ডিলাক্সের’ একটি বাস সড়ক বিভাজকে উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত ও আহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে আহত ব্যক্তি সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার (২৭ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে গেলে দাঁড়িয়ে থাকা একজন ঘটনাস্থলেই নিহত হন। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

ঘটনাস্থল থেকে ওই বাসের চালককে আটক করা হয়েছে। বাসটি সড়ক বিভাজক থেকে সরানোর কাজ চলছে বলেও জানান ওসি।

/কেএইচ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী