কারাগারের ছাদ ফুটো করে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামির রিমান্ড মঞ্জুর

বগুড়া প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ১৭:১১আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৭:১১

বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে দুদিন করে রিমান্ড দেওয়া হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিন হাসান শুনানি শেষে এ আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিয়া আসামিদের সাত দিন করে রিমান্ড চেয়েছিলেন।

ফাঁসির চার আসামি হলেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দির আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার বিএনপিসমর্থিত মেয়র আবদুল মান্নানের ছেলে মো. জাকারিয়া এবং বগুড়া সদরের কুটুরবাড়ি পশ্চিমপাড়ার ফরিদ শেখ।

তদন্তকারী কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিয়া জানান, কনডেম সেলের ছাদ ফুটো করাসহ বিভিন্ন বিষয়ে তথ্য পেতে চার আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের হাজত থেকে এনে দুদিন জিজ্ঞাসাবাদ করা হবে।

জানা গেছে, গত ২৫ জুন রাত ৩টা ৫৫ মিনিটে বগুড়া জেলা কারাগারের জাফলং কনডেম সেলের ছাদ ফুটো করে বিছানার চাদরকে রশি হিসেবে ব্যবহার করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে যায়। তারা করতোয়া নদীর সেতু পেরিয়ে পাশেই শহরের চেলোপাড়ায় চাষিবাজারে সমবেত হন। সেখান থেকে পালিয়ে যাওয়ার প্রাক্কালে স্থানীয়রা অপরাধী সন্দেহে চার জনকে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে জেলার ফরিদুর রহমান রুবেল সদর থানায় মামলা করেন।

আসামিরা প্রায় এক মাসের পরিকল্পনায় শৌচাগারে থাকা বালতির লোহার হাতল দিয়ে কনডেম সেলের চুন-সুরকির ছাদ ফুটো করতে সক্ষম হন। এরপর তারা বিছানার চাদর ও অন্য কাপড় দিয়ে রশি বানিয়ে সেটা দিয়ে পালিয়ে যান।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বলেন, ‘দায়িত্বে অবহেলার কারণে জেলার ফরিদুর রহমান রুবেলকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রাজশাহীর ডিআইজি প্রিজনের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। বদলির কারণ হিসেবে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে। এর আগে কারা অধিদফতর ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান, সুবেদার ফরিদ উদ্দিন, প্রধান কারারক্ষী আবদুল মতিন, সহকারী প্রধান কারারক্ষী সাইদুর রহমান, প্রধান কারারক্ষী দুলাল উদ্দিন, কারারক্ষী রেজাউল করিম, কারারক্ষী আরিফুর রহমানকে সাময়িক বরখাস্ত এবং প্রধান কারারক্ষী আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।’

জেল সুপার আরও জানান, কারা অধিদফতরের তিন সদস্যের কমিটির তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। জেলা প্রশাসনের ছয় সদস্যের কমিটির তদন্তকাজ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে দুটি কনডেম সেলে থাকা ফাঁসির ১০ কয়েদিকে অন্যত্র সরিয়ে রাখা হয়েছে। এ ছাড়া রুটিনমাফিক কিছু কয়েদিকে রাজশাহীসহ বিভিন্ন জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ফাঁসির আসামিরা মাত্র ২-৩ দিনের চেষ্টায় কনডেম সেলের ছাদ ফুটো করে পালানোর চেষ্টা করেছিল।’

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের 
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম