স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ মে ২০২৬, ১২:৫৬আপডেট : ২২ মে ২০২৬, ১২:৫৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে’ মধ্যযুগীয় আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মূলত রাসূল (সা.)–এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন।

শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে গোলাম পরওয়ার এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য রাসূল (সা.)–এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।

তিনি অভিযোগ করে বলেন, ‘‘সরকারের নীতিনির্ধারকরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়াবিরোধী কোনও আইন প্রণয়ন না করার’ অঙ্গীকার ব্যক্ত করে থাকেন। বাস্তবে ইসলামী শরিয়া আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, এ ধরনের মন্তব্য সরকারের আদর্শিক দেউলিয়াত্ব, রাজনৈতিক দ্বিচারিতা ও অসঙ্গতির বহিঃপ্রকাশ।

তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

বিবৃতিতে অবমাননাকর মন্তব্য প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার।

 

 

 

 

 

 

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
মুখোমুখি সরকার-বিরোধী জোট, কী হবে তৃতীয় অধিবেশনে
সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য
সর্বশেষ খবর
ডোলোমাইটসের কোলে ৫০০ বছরের পুরোনো সরাইখানায় ইতিহাসের সঙ্গে পাহাড়ি রাতযাপন
ডোলোমাইটসের কোলে ৫০০ বছরের পুরোনো সরাইখানায় ইতিহাসের সঙ্গে পাহাড়ি রাতযাপন
১২৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন 
১২৯ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন 
স্টাইল বদলালেই কী বদলে যায় মন?
স্টাইল বদলালেই কী বদলে যায় মন?
মিরপুর থানার অভিযানে গ্রেফতার ৫৫
মিরপুর থানার অভিযানে গ্রেফতার ৫৫
সর্বাধিক পঠিত
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
‘টক্সিক’ মুক্তির ৫ ঘণ্টায় পেছনে ফেললো ৫ সিনেমাকে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘি-সহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ