‘ভারত-নেপাল-ভুটানের সঙ্গে কানেক্টিভিটিতে বাংলাদেশ লাভবান হবে’

রাজশাহী প্রতিনিধি
০৬ জুলাই ২০২৪, ০৮:৪৯আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৮:৪৯

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেছেন, ‘ভারত নেপাল ও ভুটানের সঙ্গে কানেক্টিভিটিতে বাংলাদেশ লাভবান হবে। প্রধানমন্ত্রী ভারতে গিয়ে চুক্তি করেছেন রাজশাহীর ভেতর দিয়ে অনেক কানেক্টিভিটি হবে। শুধু বাংলাদেশ নয়,  ভারত-নেপাল-ভুটানের কানেক্টিভিটি বাড়ানোর জন্য চেষ্টা করেছে। কানেক্টিভিটি মানেই ডেভলপমেন্ট, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন। এই কানেক্টিভিটি ব্যবহার করে রাজশাহী অঞ্চলের মানুষেরা ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করবে।’

শুক্রবার (৫ জুলাই) বিকালে বাংলাদেশ ফেস্টিভ্যাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। ফেস্টিভ্যালের সমাপনী হবে রবিবার (৯ জুলাই)। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৭টি স্টল দেওয়া হয়েছে। এই স্টলগুলোতে দেশের বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। পাশাপাশি ঐতিহ্য বিষয়ক জিনিসও বিক্রি করা হচ্ছে।

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেন, ‘রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে। এ জন্য এই বিমানবন্দরের সম্প্রসারণের কাজ চলছে। কয়েক বছরের মধ্যে দেশেই আরও একটি বিমানবন্দর পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘রাজশাহী বিমানবন্দরের নানামুখী উন্নয়নের জন্য কাজ করছি। বিমানবন্দরের রানওয়ের প্রশস্ত ও লম্বা করা হচ্ছে। এটাকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের রূপান্তর করা হবে। বিদেশ থেকে ফ্লাইট আসবে তারও ব্যবস্থাও করা হচ্ছে। এখানে কার্গো বিমান নামানো হবে। এই অঞ্চলের আম থেকে বিদেশে রফতানি করা হয়। তখন এখান থেকে সরাসরি আম পাঠানো হবে।’

ফারুক খান বলেন, ‘রাজশাহীর পদ্মায় বিশাল আকৃতির চর জেগে উঠেছে। এই চরকে কেন্দ্র করে পর্যটন গড়ে উঠতে পারে। সেই জন্য এখানে কী করা যাবে সেটা নিয়ে আলোচনা চলছে। রাজশাহী বাদেও চাঁপাইনবাবগঞ্জে পর্যটন মোটেল তৈরি করা হয়েছে। মহানন্দা নদীর শেখ হাসিনা সেতুর পাশে সরকারি একটি আন্তর্জাতিক মানের রিসোর্ট তৈরি করা হবে।’

অনুষ্ঠানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মাসুদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ার মুহাম্মাদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জে ডিআইজি অনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল।

/এফআর/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম