রাজশাহীতে সকাল-সন্ধ্যা কারফিউ শিথিলের দাবি ব্যবসায়ীদের

রাজশাহী প্রতিনিধি
২৪ জুলাই ২০২৪, ২১:৪৫আপডেট : ২৪ জুলাই ২০২৪, ২১:৪৫

চলমান পরিস্থিতিতে রাজশাহীর ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বুধবার (২৪ জুলাই) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সেখানে রাজশাহীতে সকাল-সন্ধ্যা কারফিউ শিথিল, নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘২০১৩/২০১৪ সালে যারা আগুন সন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল, সেই সন্ত্রাসীরা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা অগ্নিসংযোগ, ভাঙচুর ও রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ড করেছে।’

তিনি আরও বলেন, ‘পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, বিএনপি-জামায়াতের যেসব ক্যাডার ঢাকায় ধ্বংসাত্মক কার্যক্রমে যুক্ত ছিল, তারা ঢাকা থেকে নিজ নিজ এলাকায় ফিরে আসছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। শহরের কোথায় সন্দেহজনক ব্যক্তির অবস্থান বা চলাফেরা দেখা গেলে প্রশাসনসহ সংশ্লিষ্টদের খবর দেবেন। আমাদের সজাগ থাকতে হবে। যাতে কেউ যেন কোনও অরাজকতা সৃষ্টি করতে না পারে।’

রাসিক মেয়র বলেন, ‘রাজশাহীর পরিবেশ যেহেতু শান্তিপূর্ণ আছে, সে জন্য যত বেশি সময় সম্ভব কারফিউ শিথিলের জন্য আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। আমি গরিব ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দসহ রাজশাহীবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। অতীতে আমরা কোভিডসহ যেকোনও দুর্যোগ যেভাবে মোকাবিলা করেছি, এবারও সেভাবে মোকাবিলা করতে পারবো।’

সভায় রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, ‘চলমান পরিস্থিতিতে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে আম ও মৎস্য ব্যবসায়ীরা প্রতিদিন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে ক্ষতিকে সামলে নিয়ে কীভাবে আমরা এগোতে পারি, সেজন্য মেয়র সভা আহ্বান করেছেন। এ জন্য মেয়রকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবির বলেন, ‘আমরা ধ্বংসাত্মক কর্মকাণ্ড সমর্থন করি না। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রমাণ করেছি, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয়।’

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটু বলেন, ‘রাজশাহীতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে সেসব নৈরাজ্য ঘটেছে, ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।’

আরডিএ ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন বলেন, ‘দেশে যে নৈরাজ্যকর ঘটনা ঘটেছে, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে। রাজশাহীতে কারফিউ সকাল-সন্ধ্যা শিথিল করার অনুরোধ জানাই। আমরা যেন স্বাভাবিক অবস্থানে ফিরে যেতে পারি।’

রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী বলেন, ‘আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের ওপর যারা নির্ভরশীল সেসব দিনমজুর, শ্রমিক ও পরিবহন শ্রমিক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্ন আয়ের মানুষেরা কষ্টে আছে। আমরা নিজ নিজ জায়গা থেকে তাদের পাশে দাঁড়াই।’

মহানগর পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন বলেন, ‘সারাদেশে বিশৃঙ্খলা হলেও রাজশাহীতে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। রাজশাহীর পরিস্থিতি নিয়ন্ত্রণে ও শান্তিপূর্ণ রয়েছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলের স্বার্থে কারফিউ সকাল-সন্ধ্যা শিথিল করার অনুরোধ জানাচ্ছি।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী