পিস্তল ও গানপাউডারসহ অটোরিকশাচালক গ্রেফতার: র‌্যাব

রাজশাহী প্রতিনিধি
৩১ জুলাই ২০২৪, ২২:৩০আপডেট : ৩১ জুলাই ২০২৪, ২২:৩০

রাজশাহীতে বিদেশি পিস্তল ও দুই কেজি গানপাউডারসহ এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া শ্যামপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুদেব সরদার (২২) গোদাগাড়ী উপজেলার মান্ডইল গ্রামের রবি দাসের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কাশিয়াডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।

বুধবার দুপুরে র‌্যাব-৫-এর অধিনায়ক ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অটোরিকশা চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন সুদেব। অস্ত্র ও বিস্ফোরক পাচারের তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা রাজশাহী-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তার অটোরিকশা থামান। এ সময় অটোরিকশার সিটের নিচে দুই কেজি গানপাউডার পাওয়া যায়। এ ছাড়া শরীর তল্লাশি করা হলে কোমরে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

র‌্যাব অধিনায়ক ফিরোজ কবির বলেন, ‘জিজ্ঞাসাবাদে সুদেব জানিয়েছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে ব্যবহারের জন্য অস্ত্র ও বিস্ফোরকের চাহিদা বেড়েছে। চাহিদা অনুযায়ী সীমান্ত এলাকা থেকে পিস্তল ও গানপাউডার সংগ্রহ করে নাশকতাকারীদের সরবরাহ করতে নিয়ে যাচ্ছিলেন।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের