বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আরও ২৫ জনের পদত্যাগ

পাবনা প্রতিনিধি
২০ আগস্ট ২০২৪, ১৬:১৯আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৭:৩০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও ২৫ সমন্বয়ক ও সহ-সমন্বয়ক পদত্যাগ করেছেন। তারা সবাই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমন্বয়ক ও সহ-সমন্বয়কের দায়িত্বে ছিলেন। এর মধ্যে ছয় জন সমন্বয়ক, বাকিরা সহ-সমন্বয়ক।

সোমবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাধারণ শিক্ষার্থীদের সামনে এই ঘোষণা দেন পাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম। তিনি বাকিদেরও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরাজুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে সাধারণ শিক্ষার্থীরা পাবিপ্রবি সমন্বয়কদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান অভিযোগ তুলছেন। সমন্বয়ক হিসেবে এখন পর্যন্ত আমরা কারও কাছ থেকে কোনও সুযোগ-সুবিধা গ্রহণ করিনি। এরপরও সাধারণ শিক্ষার্থীরা যেহেতু আমাদের নিয়ে প্রশ্ন তুলেছে, সেহেতু আমরা বিশ্ববিদ্যালয়ে আর সমন্বয়ক হিসেবে থাকতে চাচ্ছি না। এখন থেকে পাবিপ্রবিতে সমন্বয়ক পরিচয়ে আর কেউ থাকবে না, সবাই সাধারণ শিক্ষার্থী। সাধারণ শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ে তাদের ভালো-খারাপ দেখভাল করবে।

এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নিজেদের মূল দায়িত্ব শেষ হয়েছে উল্লেখ করে সারা দেশে বেশ কয়েকজন সমন্বয়ক ও সহ-সমন্বয়ক পদত্যাগ করেছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান