রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহী প্রতিনিধি
১২ মার্চ ২০১৬, ১৮:২৩আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৮:৩৯

রাজশাহীর পবা উপজেলার নওহাটায় শনিবার দুপুরে ট্রাকচাপায় রাজন শেখ (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক মনিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পবা থানার ওসি শরিফুল ইসলাম।

মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনা

জানা গেছে, দুপুর ১টার দিকে দুর্গাপুর থেকে রাজন ও জীবন মোটরসাইকেলে করে নওহাটা বাজারের দিকে আসছিলেন। তারা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাজন ও জীবন নিচে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাজন মারা যান ও মোটরসাইকেল আরোহী জীবন হোসেন (১৫) গুরুতর আহত হন।

নিহত রাজন দুর্গাপুর উপজেলার মোহনগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাক শেখের ছেলে। আহত জীবন তার প্রতিবেশী।

আহত জীবনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পবা থানা পুলিশ ট্রাকচালক মনিরুল ইসলামকে (২৮) আটক  করেছে । পরে ট্রাকটিও (ঢাকা মেট্রো ট ১৪-৬৯৯২) আটক করা হয়।

পবা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, অন্য কোনও উদ্দেশ্যে মোটরসাইকেল আরোহীকে চাপা দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক