৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হিরো আলমের

বগুড়া প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৬

বগুড়ায় আদালত চত্বরে হামলার শিকার আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম মঙ্গলবার রাতে সদর থানায় আট জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন। 

মামলার আসামিরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মামুন আহম্মেদ, শাজাহানপুরের রনি, সদর উপজেলার ফাঁপোড় এলাকার শামীম, গাবতলীর নাজমুল ওরফে সবুজ,  সদরের উলিপুরের নুরুল ইসলাম, কুকরুল এলাকার সবুজ, উজ্জল এবং জাহাঙ্গীর।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ‘হত্যাচেষ্টা মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আট জনকে মামলার আসামি করেছেন হিরো আলম। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, হিরো আলম ২০১৮ ও ২০২৩ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দিনে সরকারের নির্দেশে যুবলীগের কর্মীরা তাকে ভোটকেন্দ্রে মারপিট করে হত্যার চেষ্টা করে। স্বৈরাচারের শাসনামলে তিনি কোনও মামলা করেননি। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আমলে ন্যায় বিচার পাওয়ার আশায় আসামিদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন। ৮ সেপ্টেম্বর দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। নিচে নামার পর আসামিরা তাকে ঘিরে ধরে মারপিট করেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে সদর থানায় এ মামলা করেছেন।

ওই দিনের হামলার পর হিরো আলম সংবাদ সম্মেলনে দাবি করেন, বিএনপির লোকজন তাকে মারপিট করেছেন। এ ব্যাপারে জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ করা হলে হিরো আলম তার দাবি পরিবর্তন করেন। পরে দাবি করেন, বিএনপি ও আওয়ামী লীগের লোকজন মারপিট এবং কান ধরে ওঠবস করিয়েছেন।

/এএম/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি