রাজশাহী নগরীতে দৃষ্টিনন্দন ৬ ফুটওভার ব্রিজ উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩

রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক নির্মিত ৬টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বর ও নিউ গভ. ডিগ্রি কলেজগেট-সংলগ্ন দুটি ফুটওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর নিউ গভ. ডিগ্রি কলেজগেট, লক্ষ্মীপুর মিন্টু চত্বর, নওদাপাড়া বাজার, তালাইমারী মোড়, বিনোদপুর মোড় ও অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সামনের ফুটওভার ব্রিজ আজ বুধবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ ছাড়াও নগরীর মনি চত্বর ও মিশন গার্লস স্কুলের সামনের ফুটওভার ব্রিজের কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই এগুলোর কাজ সম্পন্ন হবে বলে জানান সংশ্লিষ্টরা।

 

জানা গেছে, ফুটওভার ব্রিজের উচ্চতা ৫ দশমিক ৮ মিটার, প্রশস্ততা ৩ দশমিক ৬ মিটার। গত বছর শুরু হওয়া প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে এসব ফুটওভার ব্রিজের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে প্রায় ৫০ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নগরীতে ৮টি ফুটওভার নির্মাণ করেছে নির্মাতা প্রতিষ্ঠান মাসুদ স্টিল ডিজাইন বিডি লি. ও এমএসসিএল অ্যান্ড এমএসডিবিএল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের সচিব মো. মোবারক হোসেন, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, সহকারী প্রকৌশলী ইউসুফ আলীসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ ছাড়া নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলী ফাহিম ফেরদৌস, ম্যানেজার প্রকৌশলী আকরামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি