চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৬, ১৬:০২আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৬:১৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজার এলাকায় আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগজিন ও ১৪০ রাউন্ড গুলিসহ আলাউদ্দীন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। রবিবার সকালে র‌্যাব এ অভিযান চালায়।

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করে র‌্যাব

আটক আলাউদ্দীন শিবগঞ্জ উপজেলার চামাটোলা গ্রামের সলিমুদ্দীন মণ্ডলের ছেলে। র‌্যাবের  দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এই অস্ত্রের চালান আনা হচ্ছিল।

দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট  কর্নেল মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল সকাল সোয়া ৮টার দিকে সাইকেল আরোহী আলাউদ্দীনের ব্যাগ তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ১৪০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আলাউদ্দীন সংঘবদ্ধ অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের নাম উল্লেখ করেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে  বলেও তিনি জানান।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের