বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মজিবর রহমান মজি (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
রবিবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কারারক্ষী সেলিম বলেন, গত ২৬ জানুয়ারি মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হন মজি। পরে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতে তাকে ৬ মাসের সাজা দেন। সাজা ভোগকালে হৃদরোগে আক্রান্ত হলে গত শনিবার বিকালে তাকে বগুড়া কারা হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে রাত ৯টায় তাকে শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৭টার তিনি মারা যান।
বগুড়া সদর থানার ইউডি অফিসার এসআই আবদুল আজিজ চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বলেন, হৃদরোগে আক্রান্তে আবদুল কুদ্দুসের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে বলেও জানান এসআই আবদুল আজিজ।
/এসএনএইচ/টিএন/








