সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ০২:৪০আপডেট : ১৪ মার্চ ২০১৬, ০২:৪৯

সিরাজগঞ্জ সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে ঘিরে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আহত আব্দুল কুদ্দুস (৫০)নামে এক কৃষক মারা গেছেন। রায়গঞ্জ উপজেলার হামিনদামীন গ্রামে জমিতে গভীর নলকূপের সেচ দেওয়াকে কেন্দ্র করে গত শনিবার বিকেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নলকূপের পানি সরবরাহকে কেন্দ্র করে দীর্ঘদিব যাবৎ প্রতিবেশী হাবিবুর রহমানের সাথে আব্দুল কুদ্দুসের বিরোধ ছিল। গত শনিবার বিকালে একই কারণে ওই দুই জনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে আব্দুল কুদ্দুসসহ ৩-৪ জন আহত হন। আব্দুল কুদ্দুসকে প্রথমে সিরাজগঞ্জ হাসপাতালে ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া সদর থানার ইউডি অফিসার এসআই আবদুল আজিজ চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বলেন, মূলত মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। এছাড়া নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কোনও মামলা হয়নি।

/এসএনএইচ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের