বগুড়ায় ধর্ষিত মাদ্রাসা ছাত্রীর ‘আত্মহত্যা’

বগুড়া প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ০৪:৪২আপডেট : ১৪ মার্চ ২০১৬, ০৪:৪৪

আত্মহত্যা বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রী (১১) বিষপানে ‘আত্মহত্যা’ করেছে বলে জানা যায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, বাবা মা ধর্ষণের বিষয়টি জেনে যাওয়ায় ভিকটিম লজ্জায় বিষ পান করেছে বলে তিনি মনে করেন।
সম্প্রতি মোবাইল ফোনে গান শোনার সুযোগ দিয়ে ফরিদ উদ্দিন (২৮) নামে এক প্রতিবেশি তাকে ধর্ষণ করে। শনিবার রাতে ধর্ষক আবার এলে বাবা-মা টের পেয়ে ধরার চেষ্টা করলে জানালার রড ভেঙে সে পালিয়ে যায়। এরপরই ঘরের বারান্দায় শিশুটিকে বিষক্রিয়ায় ছটফট করতে দেখা যায়।
শনিবার রাতেই শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করলে রবিবার ভোরে সে মারা যায়। সকালে ধর্ষক ফরিদকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। স্থানীয়রা ধর্ষককে ‘পেশাদার চোর’ বলে চিহ্নিত করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ জানায়, গান শোনার জন্য ওই ছাত্রীকে সে ফোন দিত। ফোন ফেরত নেওয়ার অজুহাতে রাতে ঘরে ঢুকে ১৫ দিন আগে তাকে ধর্ষণ করে। শনিবার রাতে সে মেয়েটির ঘরে আবার এসেছিল।

এ ব্যাপারে বাবা থানায় পেশাদার চোর ফরিদ উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামীকে সোমবার আদালতে তোলা হবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম