রাবিতে ৩১ মার্চ সর্ববৃহৎ মানব-মানচিত্র গড়বে শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ০৪:৪৪আপডেট : ১৪ মার্চ ২০১৬, ০৪:৪৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস গড়তে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশের সবচেয়ে বড় মানব মানচিত্র তৈরির উদ্যোগ নিয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের আগ্রহী সব শিক্ষার্থী। আগামী ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ মানব মানচিত্র তৈরির উদ্যোগ নিয়েছেন তারা।
রবিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান এ মানব মানচিত্রের বিষয়টি ঘোষণা দেন।
এ মানব মানচিত্রে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান উপস্থিত থাকবেন।
এদিকে, এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, এটা খুবই উৎসাহব্যঞ্জক একটি উদ্যোগ। এর মাধ্যমে তরুণ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। তিনি সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার আহ্বান জানান।

/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম