বিএমডিএর চেয়ারম্যান হলেন সাবেক মন্ত্রীর ভাই

রাজশাহী প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ১৮:০৮আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৮:০৮

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান পদে থাকা আখতার জাহানের সঙ্গে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে বিএমডিএর চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য ড. এম আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার সরকারের সঙ্গে আখতার জাহানের চুক্তির মেয়াদ বাতিলসহ আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা-১৩ (২) অনুযায়ী আসাদুজ্জামনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএমডিএ প্রতিষ্ঠায় আসাদুজ্জামানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি এ সংস্থার সাবেক নির্বাহী পরিচালক। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক তার ভাই। 

২০২১ সালের ৬ জুলাই বিএমডিএ চেয়ারম্যান নিয়োগ পান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। ২০২৩ সালের ১৩ জনপ্রশাসন মন্ত্রণালয় আরও দুই বছরের জন্য তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অফিসে যাননি তিনি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম