বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতের ২ নাগরিক আটক

রাজশাহী প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ২৩:০৯আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২৩:০৯

অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ অক্টোবর) বিকেল ৫টার দিকে চারঘাটের ইউসুফপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবির কাছে জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেছে।

তারা হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার লালকুপ এলাকার আব্দুর রহিমের ছেলে আইনুল হক (৫৫) ও একই এলাকার জার্মান আলীর ছেলে শোয়েব নবী শেখ (৪০)।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মতিউল ইসলাম মণ্ডল এ তথ্য নিশ্চিত করে জানান, এ দুই ভারতীয় নাগরিক পদ্মা নদী পার হয়ে সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। এ সময় তাদের আটক করা হলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চারঘাট থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, রাজশাহী অঞ্চলে সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

চারঘাট থানা ওসি আফজাল হোসেন বলেন, দুই ভারতীয় নাগরিক আটকের খবর পেয়েছি। বিজিবি হস্তান্তর করলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম