রাজশাহীর সাহেববাজার

ইলিশ কেটে বিক্রি শুরু, নিতে হবে কমপক্ষে ২৫০ গ্রাম

রাজশাহী প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৪, ১৬:২৬আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৬:২৬

চড়া দাম ও সাধারণ মানুষের কথা মাথায় রেখে রাজশাহীতে ইলিশ কেটে বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫০ গ্রামের কমে ইলিশ বিক্রি করবে না বিক্রেতারা। আগের দিন বুধবার (৯ অক্টোবর) রাতে এক পিস কেনার কথা বললেও তা রাখলেন না ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নগরীর সাহেববাজার মাছবাজারে রাজশাহী মৎস্যজীবী সমিতির আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সভাপতি ফরিদ মামুদ হাসান ও সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।

ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার থেকে টুকরো ইলিশ পাবেন ক্রেতারা। তবে পিস হিসেবে নয় বরং তার জন্য সর্বনিম্ন ২৫০ গ্রাম মাছ কিনতে হবে তাদের। ইলিশ কেটে বিক্রির ফলে নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা বাড়তি দামে বিক্রি করা হচ্ছে টুকরো করা ইলিশ।

এদিকে, ক্রেতাদের অভিযোগ টুকরো ইলিশ পাওয়া গেলেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। যার ফলে অনেক ক্রেতা ইলিশ কেনার আশায় বাজারে আসলেও খালি হাতে ফিরে যেতে হচ্ছে তাদের। ফলে বিড়ম্বনায় পড়েন অনেকেই।

অন্যদিকে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা বলছেন, ‘অনেক গরিব মানুষ আছেন যারা বছরে এক টুকরো ইলিশও খেতে পান না। তাদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এক টুকরো ইলিশ মাছ বিক্রির নির্দেশ দিলেও নিজেদের ক্ষতি পুষিয়ে নিতে সে নির্দেশ মানছেন না ব্যবসায়ীরা।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী