বগুড়ায় ধর্ষকের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ১৭:৫০আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৭:৫২

বগুড়ার সোনাতলায় এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করায় মংলু শেখ নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল মান্নান এই রায় দেন।

আদালত

আদালত সূত্র জানায়, মংলু শেখ বগুড়ার সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া দড়ি হাঁসরাজ গ্রামের বাসিন্দা।তিনি ২০০৮ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিবেশী এক তরুণীকে (১৭) বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। পরবর্তীতে মংলু তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। নির্যাতিতা এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত অভিযোগটি তদন্ত করতে সোনাতলা উপজেলার তৎকালীন সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেন। ওই কর্মকর্তা ধর্ষণ হয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মংলা শেখকে গ্রেফতার করে। কিন্তু তিনি  জামিনে ছাড়া পান। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসকসহ ৯ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে প্রায় ৮ বছর পর এই রায় ঘোষণা করেন আদালত।

বাদী পক্ষ ও সরকারি কৌঁসুলি স্পেশাল পিপি নরেশ মুখার্জী এ রায়ে স্বস্তি প্রকাশ করেছেন।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আবদুল মান্নাফ।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম