খুঁটিতে বেঁধে পেটানো সেই যুবলীগ নেতার মৃত্যু, যুবদল নেতার নামে মামলা

নাটোর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৬আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৬

নাটোর সদর উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর সাত দিন পর সাইদুর রহমান ওরফে বাবু নামের এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান জানান।

মৃত সাইদুর রহমান বাবু (৪৫) নাটোর সদরের দরাপপুর এলাকার মতিন মাস্টারের ছেলে। তিনি ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম এ ঘটনায় জেলা যুবদলের সহসভাপতি কাবির হোসেন কাঙ্গালসহ ২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ওসি।

সাইদুরের আরেক ভাই স্থানীয় কৃষক লীগ নেতা শহিদুল ইসলাম নান্নু বলেন, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন সাইদুর ও আমাদের বাড়িঘরে হামলা হয়। এরপর থেকে আমরা আত্মগোপনে ছিলাম। গত ৩০ অক্টোবর বেলা ১২টার দিকে দরাপপুর এলাকার একটি বাড়ি থেকে দুর্বৃত্তরা সাইদুরকে ধরে দরাপপুর বাজারে নিয়ে যায়। সেখানে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যেই তাকে রড ও লাঠি দিয়ে পেটানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় ওই দিন বিকালে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাইদুরের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

মামলার বিষয়ে কথা বলতে জেলা যুবদলের সহসভাপতি কাবির হোসেন কাঙ্গালের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

/কেএইচটি/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি