জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন আশরাফুল-তামিম-আমিনুল

বগুড়া প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৪, ১৯:৩৫আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৯:৩৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুরু হলো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল, তামিম ইকবাল ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। বেলুন, ফেস্টুন এবং পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন তারা।

মুহূর্তেই গ্যালারি থেকে ভেসে আসে হাজারো দর্শকের কণ্ঠধ্বনি ‘তামিম, তামিম, তামিম’। দর্শকদের ভালোবাসায় নিশ্চুপ থাকেননি তামিমও। হাত নাড়িয়ে দর্শকদের ভালোবাসা গ্রহণ করেন। জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে এভাবেই দর্শকের ভালোবাসায় সিক্ত হন তামিম। এ ছাড়া মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ চান্দুর ভাই এবং চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সেলিমের পরিবারের প্রতিনিধি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় সবুজ দল ও লাল দল অংশগ্রহণ করে। টসে জিতে সবুজ দল লাল দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।

আয়োজক সূত্রে জানা যায়, ২০০৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায় শহীদ চান্দু স্টেডিয়াম। এরপর এই ভেন্যুতে পাঁচটি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ হয়, যার চারটিতেই বাংলাদেশ জিতে। ওই বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর সেখানে আর কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর এই টুর্নামেন্ট ঘিরে দর্শকের ঢল নামে শহীদ চান্দু স্টেডিয়ামে। কয়েক হাজার দর্শক বিশেষ করে নারীসহ শিশু-কিশোররা উপভোগ করেন খেলা।

টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু বলেন, ‌‘সারা দেশে বিএনপির ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি এই টুর্নামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা সিটি নর্থ ও সাউথের দুটি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সহযোগিতায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিটির সচিব দেবব্রত পাল, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর হেনা, জয়নাল আবেদীন চাঁন ও টুর্নামেন্টের উপদেষ্টা মীর শাহে আলম প্রমুখ।

উদ্বোধনী ম্যাচে রাজশাহী লাল দল বিজয়ী হয়েছে। তারা রাজশাহী সবুজ দলকে ৩৪ রানে হারিয়েছে। আগে ব্যাট করে লাল দলের ১৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে সবুজ দল ১৮ ওভার চার বলে ১০৫ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান আসে শফিউল ইসলাম সুহাসের ব্যাট থেকে। ১৯ বলে চার ছক্কা ও এক চারে তিনি এই রান করেন। লাল দলের রিমন হোসেন তিনটি ও একরামুজ্জামান দুটি উইকেট শিকার করেন।

এর আগে দুপুরে উদ্বোধনের পর টসে জিতে রাজশাহী সবুজ দল রাজশাহী লাল দলকে ব্যাট করতে পাঠায়। লাল দল নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে করে ১৩৯ রান। দলের পক্ষে নাঈম আহম্মেদ অপরাজিত ৩৮ রান করেন। সবুজ দলের ফরহাদ রেজা, রনি এবং নাঈম জুনিয়র একটি করে উইকেট নেন।

/এএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী