‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিটুনির শিকার সেই মুক্তিযোদ্ধা হত্যা মামলায় কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ০৮:৩৬আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৩:১৫

ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিটুনির শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে আটকের পর সিরাজগঞ্জের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকালে তাকে ঢাকা থেকে আনার পর সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম।

কারাগারে যাওয়া আব্দুর রহমান সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।

এর আগে, পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসিরুল আমিন সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হওয়া কিছু লোককে ছাত্র-জনতা ধরে পুলিশে সোপর্দ করে। আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা থাকায় তাকে সিরাজগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

হামলার বিষয়ে আব্দুর রহমানের স্ত্রী আইনজীবী জেবুন্নেছা জেবা রহমান জানান, তার স্বামীকে বেধড়ক মারধর করা হয়েছে। এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়ে জড়িতদের বিচার দাবি করেছেন তিনি।

দলের প্রবীণ এই নেতার ওপর হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়েছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ।

রবিবার রাতে জেলা আওয়ামী লীগ সভাপতি কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার স্বাক্ষরিত এক বিবৃতিতে আব্দুর রহমানের ওপর হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানোর পাশাপাশি জড়িতদের শাস্তি দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আব্দুর রহমান ‘জয় বাংলা’ স্লোগান দিলে পিটুনির শিকার হন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

জানা যায়, আব্দুর রহমান বিক্ষোভের মাঝে হঠাৎ এসে বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, শেখ হাসিনা চলে আসবেন। বলেই ‘জয় বাংলা’ বলে স্লোগান দেয়া শুরু করেন। এরপরই বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দেন। পরে পুলিশে সোপর্দ করা হয়। আব্দুর রহমানকে মারধরের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়। সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এসব ভিডিও ফেসবুকে পোস্ট করে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এরপর গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মী নিহতের ঘটনায় করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম