‘এ বছর নতুন আলুর দাম আগেরবারের চেয়ে অনেক বেশি’

বগুড়া প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ১০:২২আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১০:২২

বগুড়ায় নবান্ন উৎসবকে সামনে রেখে বাজারে নতুন আলুসহ বিভিন্ন শীতকালীন শাকসবজি উঠেছে। তবে সবকিছুর মূল্যই আকাশচুম্বী। প্রতি কেজি ভালো মানের পাগরি আলু ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শহরের রাজাবাজার, ফতেহআলী বাজারসহ বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে। মূল্য বেশি হওয়ায় ক্রেতাদের মাঝে হতাশা দেখা দিয়েছে।

বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, নবান্ন উৎসবকে সামনে রেখে কৃষকরা আলুসহ বিভিন্ন শাকসবজির আগাম চাষাবাদ করেন। তবে সবকিছুর মূল্য অনেকে বেশি। নতুন পাগরি জাতের আলু প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০, পাতা পেঁয়াজ ৯০ থেকে ১০০, শিম ৯০ থেকে ১০০, ফুলকপি প্রতি পিস ৬০ থেকে ৭০, টমেটো ২০০ থেকে ২৫০ টাকা কেজি, পটল ৪০ থেকে ৫০, বেগুন ৫০ থেকে ৬০ ও কাঁচা মরিচ ৭৫ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

নবান্ন উপলক্ষে ক্রেতাদের কাছে নতুন আলুর চাহিদা বেশি। তাই তারা বাজারে আনা ছোট ও মাঝারি আকারের আলু বেশি কিনছেন। মূল্য বেশি প্রসঙ্গে কাঁচামাল ব্যবসায়ীরা বলছেন, সরবরাহের তুলনায় চাহিদা বেশি তাই দাম একটু বেশি।

শহরের রাজাবাজারে নতুন আলু কিনতে আসা শহরের শিববাটি এলাকার বিপুল চন্দ্র সাহা জানান, এবার নতুন চাল আর আলু দিয়ে পিঠাপুলি বানিয়ে উৎসব করা হবে। তবে এ বছর আলুর দাম বিগত দিনের চেয়ে অনেক বেশি।

একই ধরনের মন্তব্য করলেন, শহরের ডালপট্টির সীমা মুখার্জি। তিনি বলেন, এ বছর নবান্নে আলুর দাম অনেক বেশি নেওয়া হচ্ছে। এক কেজি প্রয়োজন হলেও তিনি আধা কেজি আলু কিনেছেন।

ক্রেতাদের অভিযোগ, বাজারে কারও নজরদারি না থাকায় ব্যবসায়ীরা তাদের ‘গলাকেটে’ নিচ্ছেন।

রাজাবাজারের ব্যবসায়ী মিজান বলেন, মহাস্থান হাটে এক পাইকারের কাছ থেকে ২০ কেজি নতুন আলু কিনেছেন। কিনতে দাম বেশি হওয়ায় তার মতো সবাই বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

শহরের ফতেহআলী বাজারের খুচরা কাঁচামাল ব্যবসায়ী শাহাদত হোসেন জানান, নবান্ন উৎসবকে সামনে রেখে বাজারে নতুন আলু ও অন্যান্য শাকসবজি উঠেছে। আলু বড় সাইজের না হলেও উৎসবের কারণে কৃষকরা আলুর দাম বেশি পাচ্ছেন। আর তারা (ব্যবসায়ী) বেশি দামে কিনতে হওয়ায় বেশি দামে বিক্রি করছেন।

বগুড়ার রাজাবাজার আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, প্রতি বছরই নবান্ন উৎসবের সময় বাজারে নতুন আলু আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। শুধু সনাতন ধর্মাবলম্বীরা নয়; সবাই তরকারি রান্না ও ভর্তাছানা খাওয়ার জন্য নতুন আলু কিনে থাকেন। আর এ সময় আলুর দাম চড়া থাকে।

/এফআর/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি