‘বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেকার, টাকার বিনিময়ে অন্যের নিয়োগ পরীক্ষা দেন’

রাজশাহী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪, ১৮:৩০আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:৩০

রাজশাহীতে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে সুমন মিয়াসহ (২৪) প্রকৃত পরীক্ষার্থী ও এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (২৭ নভেম্বর) ডিবি সদস্যরা তাদের গ্রেফতার করে। পরে রাতে তাদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মামলা করেন ডিবি পুলিশের এসআই জিলালুর রহমান।

এই পুলিশ কর্মকর্তা জানান, প্রক্সি দিতে বসা সুমন মিয়ার বাড়ি কুমিল্লার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামে। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। অন্য দুই জন হলেন রাজশাহীর বাগমারা উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের রাকিব (১৯) ও রাজশাহী নগরীর বাকির মোড় এলাকার বাসিন্দা তৌফিকুর রহমান (৩৫)।

ডিবি পুলিশের এসআই জিলালুর রহমান জানান, বুধবার সকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালে পরিদর্শক লক্ষ্য করেন পরীক্ষা দিতে বসা সুমনের সঙ্গে প্রবেশপত্রে থাকা ছবির মিল নেই। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে জানান, তিনি রাকিবের হয়ে পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছেন। এরপর ডিবি পুলিশের একটি দল গিয়ে তাকে কেন্দ্র থেকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরীক্ষার্থী রাকিব ও তার সহযোগী তৌফিকুরকে পুলিশ লাইন্স সংলগ্ন নদীর পাড় থেকে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

তিনি আরও জানান, সুমন মিয়া শাজজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বেকার আছেন। তিনি টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রক্সি দেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। মামলা পর তিন আসামিকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম