সিরাজগঞ্জে মাদকসহ বিএনপি নেতা আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৭

সিরাজগঞ্জ পৌর শহরে বাবু শেখ নামের এক বিএনপি নেতাকে মাদকসহ আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।

এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ আট হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।

আটক বাবু শেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাসুমপুর মহল্লার দানিজ শেখের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যৌথ বাহিনীর একটি অভিযানে হেরোইনসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর বুধবার (৪ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক