নানান কেমিক্যালে তৈরি করা ৬০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

রাজশাহী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ২৩:০১আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২৩:০১

রাজশাহীর বাঘায় ৬০০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার আড়ানীর দিয়াড়পাড়া গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি তিনটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল গুড়সহ গুড় তৈরির উপকরণ ধ্বংস করেন।

জানা গেছে, উপজেলার আড়ানী ইউনিয়নের দিয়াড়পাড়া গ্রামের হায়দার আলীন ছেলে জহুরুল ইসলাম, সেলিম হোসেনের ছেলে ফায়সাল হোসেন, আবুল সাহার ছেলে মনি হোসেন দীর্ঘ দিন থেকে চিনি, মোলোছোস, নানা রকম কেমিক্যাল, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা, আটা ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করছিলেন। 
এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি বিশেষ অভিযান পরিচালনা করে ৬০০ কেজি ভেজাল গুড় ও তৈরির উপকরণ ধ্বংস করেন।

নানান কেমিক্যালে তৈরি করা ৬০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

এ বিষয়ে সাবিহা সুলতানা বলেন, চিনি দিয়ে গুড় তৈরির তিন কারখানার মালিক অধিক মুনাফা লাভের আশায় চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে হাট-বাজারে বিক্রি করছে। সেই সঙ্গে গুড়ের রঙ উজ্জ্বল করতে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে গুড় ও তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি