বিএনপি অফিসের সামনে বোমা সদৃশ বস্তু, চিরকুটে হুমকি

মেহেরপুর প্রতিনিধি
২৬ জুন ২০২৫, ১৫:৪১আপডেট : ২৬ জুন ২০২৫, ১৫:৪৪

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে গাংনী থানা পুলিশের একটি টিম বোমা সদৃশ বস্তু উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নওদা বাজারে বিএনপি অফিসের সামনে একটি লাল স্কচটেপ ও আরেকটি কালো স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু দেখা যায়। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বোমা সদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে।

গাংনী থানার এসআই আব্দুল করিম বলেন, চিরকুটে লেখা রয়েছে, ‘শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে জায়গার মাল জায়গায় বসে আছি। ভবিষ্যতে ক্ষমতা পেলে দেশ ফিলিস্তিনের মতো হবে।’ খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুটি বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নিচ্ছি। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী থানার ওসি বানি ইসরাইল বোমা ও চিরকুটের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত ও পুলিশের অভিযান শুরু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি