বগুড়ার ধুনটের নিমগাছী ইউনিয়নে নির্বাচনী সভায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন বগুড়া-৫ আসনে সরকার দলীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। বুধবার বিকালে বুধবার বিকালে সোনাহাটা ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আনিসুর রহমান বলেন, নীতিমালা অনুসারে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণায় সংসদ সদস্যদের অংশ নেওয়ার সুযোগ নেই।
নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে সংসদ সদস্যের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচনি সভায় বক্তব্য দেওয়া যে আচরণবিধি বহির্ভূত, আমার তা মনে ছিল না। ভুল হয়ে গেছে।
জানা যায়, তৃতীয় দফা ইউপি নির্বাচনের আওতায় নিমগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা হয়েছে গত মঙ্গলবার। নিমগাছী ইউনিয়নের নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক। আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফায় এ ইউনিয়নে ভোট হবে।
/এইচকে/








