আবাসিক হোটেলে ঢুকে ছুরিকাঘাত, আহত ম্যানেজার মারা গেছেন

বগুড়া প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৫২আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৫২

বগুড়ায় আবাসিক হোটেলে ছুরিকাঘাতে আহত ম্যানেজার বিপুল (৪০) মারা গেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

একদল দুর্বৃত্ত মঙ্গলবার দুপুরে সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় সানশাইন আবাসিক হোটেলে ঢুকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।

হোটেল মালিক সোহেল জানান, নিহত বিপুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সালমার মিরারপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি তার হোটেলে ম্যানেজার পদে চাকরি করতেন। রাতে হোটেলেই ঘুমাতেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ৬/৭ জনের এক দল দুর্বৃত্ত মোটরসাইকেলে হোটেলের সামনে আসে। তারা ফিল্মি স্টাইলে হোটেলে ঢোকে। কিছু বুঝে ওঠার আগেই তারা বিপুলের বুকে ও পাঁজরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, তাকে প্রথমে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে বিপুল মারা গেছেন। হোটেল মালিক এ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সম্পর্কে কিছু বলতে পারেননি। 

বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, এ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী