বগুড়ায় চাঁদাবাজির মামলায় সাবেক যুবদল নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৪, ২১:৫২আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ২১:৫২

চাঁদাবাজির মামলায় বগুড়া জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও বগুড়া নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শহরের বাদুড়তলা নামাজগড় ক্রস লেনের ব্যবসায়ী আরমান সেখ কয়েকদিন আগে রাশেদুল ইসলাম রাশেদের বিরুদ্ধে নির্যাতন ও চাঁদা দাবির মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহারে আরমান সেখ উল্লেখ করেছেন, ‌গত ২৫ ডিসেম্বর জোহরের নামাজের পর বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদ ব্যবস্থাপনা ও পরিচালনার স্বার্থে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম তিন বছর মেয়াদি ২৭ সদস্যের কমিটির ঘোষণা করেন। এ সময় রাশেদসহ ৪০-৪২ জন মসজিদে প্রবেশ করেন। তারা ইমামের মোনাজাত ও মুসল্লিদের সুন্নত নামাজ আদায়ে বাধা দেন। এ সময় একত্রিত হয়ে মুসল্লিরা রাশেদ ও তার সহযোগীদের মসজিদ থেকে বের করে দেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে মুসল্লিদের ওপর হামলা করেন। সেইসঙ্গে নবগঠিত কমিটির সদস্যদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এ ছাড়া রাশেদ ও তার সহযোগীরা মসজিদের গলির মধ্যে একাধিক দোকানে লুটপাট এবং নুরুল্লাহ টুপি ঘরের মালিক নাজমুস সাদাত সোহাগের কাছ থেকে মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘রাশেদুল ইসলাম রাশেদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ দুটি মামলা রয়েছে। গত ২৫ ডিসেম্বর তিনি মসজিদে ঢুকে অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) অপদস্থ করেছেন। চাঁদাবাজির দুই মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক