রামেক হাসপাতাল থেকে নগরীতে অ্যাম্বুলেন্স ভাড়া নির্ধারণ

রাজশাহী প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৩২আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৩২

রোগী পরিবহনে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ৩০০ টাকায় ভাড়া পাওয়া যাবে অ্যাম্বুলেন্স। রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) যে কোনও জায়গায় এই ভাড়ায় রামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে।

বুধবার (১৫ জানুয়ারি) এক সংক্রান্ত একটি লেখা রামেক হাসপাতালের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। এদিন রাতে ভাড়া নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস।

হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, রামেক হাসপাতালের অ্যাম্বুলেন্সের সরকারি ভাড়া নির্ধারণ করা আছে। তবে বাইরের পাবলিক অ্যাম্বুলেন্সগুলোতে রোগী পরিবহণে রোগীর স্বজনদের সঙ্গে প্রায় সময় বাকবিতণ্ডার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়ার। এই সমস্যা সমাধানের জন্য পাবলিক অ্যাম্বুলেন্সের চালকদের সঙ্গে কথা বলে ভাড়া নির্ধারণ করা হয়েছে।

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে। এই সেবাটি প্রদানের জন্য মোট ৬টি অ্যাম্বুলেন্স রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে— একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স অর্থাৎ এটিতে হৃদরোগে আক্রান্ত রোগীকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এগুলোর মধ্যে ৫টি এসি ও ১টি নন-এসি এ্যাম্বুলেন্স।

রাজশাহী সিটি করপোরেশনের ভেতরে এই অ্যাম্বুলেন্স সেবার খরচ মাত্র ৩০০ টাকা (নির্ধারিত)। এছাড়া রামেক হাসপাতাল থেকে চিকিৎসকের পরামর্শ মতো মুমূর্ষু রোগীকে ঢাকায় স্থানান্তরের ক্ষেত্রে কিলোমিটার প্রতি ১০ টাকা হিসেবে (আনুমানিক ৬ হাজার ৭৩০ টাকা) অ্যাম্বুলেন্স সেবা নেওয়া যাবে। রামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে।

ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, রামেক হাসপাতালের অ্যাম্বুলেন্সের সরকারি ভাড়া নির্ধারণ করা আছে। পাবলিক অ্যাম্বুলেন্সগুলোতে ভাড়া নিয়ে সমস্যার কথা শোনা যায়। অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়ার। এই সমস্যা সমাধানের জন্য হাসপাতালের পরিচালক পাবলিক অ্যাম্বুলেন্সের চালকদের সঙ্গে সভা করেছেন। সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, পাবলিক অ্যাম্বুলেন্সগুলোতে ভাড়ার বিষয়ে আমরা প্রচারণা চালাচ্ছি। যাতে করে কোনও রোগী ও তাদের স্বজনদের প্রতারিত না হতে হয়।

/এমকেএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি