কুতুবপুরে আ.লীগ প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বগুড়া প্রতিনিধি
১৯ মার্চ ২০১৬, ১৯:৫৫আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৯:৫৬

ইউপি নির্বাচন-২০১৬ বগুড়ার সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গাজীউল হক গাজীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী সেকেন্দার আলী জানান, শুক্রবার বিকালে কুতুবপুর ইউনিয়নের কসাইপাড়ায় বিএনপি চেয়ারম্যান প্রার্থী ইমরান হোসেন রনির উঠান বৈঠক চলছিল। এ সময় আওয়ামী লীগ প্রার্থী গাজীর লোকজন সেখানে হামলা চালায়। এতে তার সমর্থক ইসমাইল হোসেন রিপন ও এনামুল হক আহত হন। তারা সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে বিএনপির চেয়ারম্যান প্রার্থী শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। দুপুরে ভ্রাম্যমাণ আদালত আওয়ামী লীগ প্রার্থী গাজীউল হক গাজীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

তবে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কোরবান আলী সাংবাদিকদের জানান, বিএনপির চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকের পাশ দিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও তার সমর্থকরা যাচ্ছিল। এ সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম