ডোবায় ফেলে মেয়েকে হত্যার দায়ে স্ত্রীর মামলায় স্বামীর যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৯

বগুড়ার শেরপুরে ১৬ মাস বয়সী ঘুমন্ত শিশু হুমায়রা খাতুনকে ডোবার পানিতে ফেলে হত্যা মামলায় পাষণ্ড বাবা জাকির হোসেনকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইফতেখার আহমেদ এ রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি (রাষ্ট্রীয় কৌঁসুলি) আরাফাত খাতুনে জান্নাত নীলা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা ও আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত জাকির হোসেন বগুড়ার শেরপুর উপজেলার উঁচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। জাকিরের সংসারে একটি মেয়েসন্তান রয়েছে। পরে ছেলে না হয়ে মেয়ে হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। তার নাম রাখা হয় হুমায়রা খাতুন। গত ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে তার ১৬ মাস বয়সী ঘুমন্ত শিশুকন্যাকে বাড়ির বাইরে নিয়ে যায় জাকির। এরপর তিনি শিশুটিকে ডোবায় ফেলে দিলে সে মারা যায়।

এরপর জাকির বাড়িতে ফেরার পর স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের সন্ধান করলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। পরিবারের লোকজন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে মেয়েকে ডোবার পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেন।

পরে স্ত্রী রাবেয়া খাতুন তার (জাকির) বিরুদ্ধে শেরপুর থানায় হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা একমাত্র আসামি জাকির হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার পর থেকে আসামি বগুড়া জেলহাজতে ছিলেন। আদালত শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী