টমেটো ফেলে মহাসড়ক অবরোধ

রাজশাহী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১৫:৪১আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:৪১

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে নাটোরে মহাসড়কে টমেটো ফেলে অবরোধ ও বিক্ষোভ করেছেন কৃষকরা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে নাটোর শহরের নাটোর-রাজশাহী মহাসড়কের বেলঘড়িয়া বাইপাস এলাকায় কৃষকরা প্রায় আধা ঘণ্টা মানববন্ধন করেন। পরে মহাসড়কে টমেটো ফেলে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় কৃষকরা ‘বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহার করো, কৃষকের জীবন বাঁচাও’ স্লোগান দিতে থাকেন। এতে করে তীব্র ভোগান্তিতে পড়েন ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন রুটের শত শত যাত্রী।

কর্মসূচিতে নাটোর, রাজশাহী, গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জের শত শত কৃষক অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু, আমানউল্লাহ, হাফিজুর রহমান, মইনুল ইসলামসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, ‘৫ শতাংশ থেকে ১০ শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে। ফলে এক বিঘা জমিতে ৫০ হাজার টাকায় টমেটো চাষ করে তা ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে না। ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা আর্থিক লোকসানে পড়ছেন। কৃষকদের বাঁচাতে কৃষকের ওপর বর্ধিত ট্যাক্স অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম