বগুড়ায় কোচের ধাক্কায় শিশু কন্যাসহ মা নিহত

বগুড়া প্রতিনিধি
২১ মার্চ ২০১৬, ১৮:৪৫আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৮:৪৫

সড়ক দুর্ঘটনা

বগুড়া শহরতলির ঠেঙ্গামারা এলাকায় সোমবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় কোচের ধাক্কায় শিশু কন্যাসহ নিহত হয়েছেন এক মা। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ সদর থানায় মামলা করেছে।

নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা উত্তরপাড়ার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রানু খাতুন (২৫) ও মেয়ে জাকিয়া সুলতানা (৩)।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, সোমবার বেলা ১২টার দিকে গৃহবধূ রানু তার মেয়ে জাকিয়াকে কোলে নিয়ে স্বামীর বাড়ি থেকে কাছেই তার বাপের বাড়ি যাচ্ছিলেন। তিনি ঠেঙ্গামারা এলাকায় পীর আবদুর রহমানের বাড়ির সামনের মহাসড়ক পার হওয়ার সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আজাদ এন্টারপ্রাইজের একটি কোচ (ঢাকা মেট্রো-১৪-৮৯৮৫) তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। চালক ও হেলপার পার্শ্ববর্তী একটি সিএনজি স্টেশনে কোচ রেখে পালিয়ে গেছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম