
নওগাঁর মহাদেবপুর উপজলোর হাতুর ইউনয়িনের ১নং ওর্য়াডের আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের (৪৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় মহাদেবপুর উপজলোর সাগরইল গ্রামের মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) সাবরে আলী জানান, রবিবার বিকাল থেকে নিখোঁজ হন আবু বক্কর। সোমবার সন্ধ্যায় পাশের গ্রামের মাঠে তার মৃতদহে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মৃতদহেটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল পাঠায়।
এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
/এসটি/








