মহাসড়কে চাপ বাড়লেও নেই জট, স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০২৫, ২১:৩০আপডেট : ২৭ মার্চ ২০২৫, ২১:৩০

ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সরেজমিনে সিরাজগঞ্জের মহাসড়কের ঘুরে দেখা গেছে, যানবাহনের চাপ বাড়লেও এই মহাসড়কে কোথাও কোনও ধীরগতি বা যানজটের সৃষ্টি হয়নি। স্বাভাবিক গতিতে চলাচল করছে সব ধরনের যানবাহন। এখন পর্যন্ত এই মহাসড়কে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে দেখা যায়নি।

সিরাজগঞ্জ লাইন বাসের চালক হাফিজুর রহমান বাবু বলেন, ঈদ উপলক্ষে গত মঙ্গলবার থেকেই মানুষ ঘরে ফেরা শুরু করেছে। তবে গত দুই দিনের চেয়ে আজকে অফিস আদালত ছুটি হওয়ার কারণে যাত্রীদের চাপ একটু বেশি দেখা যাচ্ছে। আগামীকাল থেকে চাপ আরও বাড়বে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, গত দুই দিনের চেয়ে আজ সকাল থেকে মহাসড়কে কিছুটা যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। ঈদের সময় যত এগিয়ে আসবে মহাসড়কে যানবাহনের চাপও তত বাড়তে থাকবে।

ওসি বলেন, এবারের ঈদযাত্রায় আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সিরাজগঞ্জের মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করছি, কোনও দুর্ভোগ ছাড়াই ঘরে ফিরবে মানুষ।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি