ঈদের আগের দিন সিরাজগঞ্জ মহাসড়ক ফাঁকা

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, ১৯:৩৭আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৯:৩৭

উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের মহাসড়ক ফাঁকা হয়ে পড়েছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের সংখ্যা কমে গেছে। ইতিমধ্যে প্রায় বেশিরভাগ মানুষ ঘরে ফিরেছে। স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে অন্যরা। সড়কে কমেছে যানবাহন। ফলে ফাঁকা রয়েছে যমুনা সেতুর পশ্চিমপাড়ও। 

রবিবার (৩০ মার্চ) বিকাল ৪টা থেকে ধীরে ধীরে মহাসড়কে যানবাহন কমতে থাকে। মাঝেমধ্যে দুই-একটি দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা যায়। বিকাল ৫টার দিকে মহাসড়ক ফাঁকা হয়ে যায়। তবে অন্যান্য বারের চেয়ে এবার ভোগান্তি ছাড়াই এই মহাসড়ক দিয়ে বাড়ি ফিরেছেন উত্তরাঞ্চলের যাত্রীরা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘সিরাজগঞ্জ মহাসড়কে গাড়ি নেই বললেই চলে। তবে সকালে যানবাহনের প্রচুর চাপ ছিল। বিকাল ৪টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহনের চাপ কমে ফাঁকা রয়েছে মহাসড়ক। এখন যারা ঘরে ফিরছেন, তারা স্বস্তি পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘বেশিরভাগ মানুষ ইতিমধ্যে ঘরে ফিরেছেন। এখন অল্প কিছু মানুষ যাচ্ছেন। তবে আমরা প্রত্যেক মানুষ ও যানবাহনের নিশ্চিত চলাচলে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছি।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী