রাজশাহীতে দেশি অস্ত্রসহ আসামি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৪ মার্চ ২০১৬, ২৩:৩৭আপডেট : ২৪ মার্চ ২০১৬, ২৩:৪০

গ্রেফতার রাজশাহীর চারঘাট উপজেলায় দেশি পিস্তল, গুলি ও ধারালো চাকুসহ মিলন উদ্দিন (২৮) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মিলনের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, চারঘাট উপজেলার মিয়াপুর চাইপাড়া গ্রামের রইস উদ্দিনের ছেলে মিলন উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার তার বাড়িতে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থেকে একটি দেশি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় মিলনের বিরুদ্ধে মামলা হবে। তাছাড়া তার বিরুদ্ধে দায়ের করা আগের ৫ মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক