বগুড়ায় হৃদরোগে যুবদল নেতার মৃত্যু: ‘হত্যা’ মামলায় গ্রেফতার ৮১

বগুড়া প্রতিনিধি
১০ জুন ২০২৫, ২০:৫৪আপডেট : ১০ জুন ২০২৫, ২০:৫৪

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফোরকান আলী (৪৭) বেসরকারি সংস্থায় চাকরি করতেন। গত ২০২৩ সালের ৩ ডিসেম্বর সকালে সাজাপুর এলাকায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে মিছিলে অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় মিছিল থেকে পালানোর সময় হৃদরোগে মারা যান তিনি। তখন চাপ সত্ত্বেও পরিবার মামলা করেনি।

রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে সংগঠনের যুগ্ম আহ্বায়ক গত বছরের ১ নভেম্বর আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনের নাম উল্লেখ করে ৫৬০ জনের বিরুদ্ধে ‘হত্যা’ মামলা করেন। ফোরকানের বাবা আবদুল কুদ্দুস মামলাটি প্রত্যাহারে আদালত ও পুলিশ সুপারকে চিঠি দেন। কবর থেকে ছেলের লাশ উত্তোলনে বাধাও দিয়েছেন তিনি। এরপরও এ মামলায় গ্রেফতার অব্যাহত রয়েছে।

গত ৭ মাসে পুলিশ সন্দেহভাজন ৫১ জনসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ৮১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সর্বশেষ মঙ্গলবার (১০ জুন) দুপুরে শাজাহানপুর উপজেলার বোহাইল প্রামাণিকপাড়ার নিজ বাড়ি থেকে সন্দেহভাজন আসামি খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম রনিকে (৪০) গ্রেফতার করা হয়েছে। এতে উপজেলার সাবেক সরকারদলীয় নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। অনেকে বাড়িঘর ফেলে পালিয়ে রয়েছেন। এতে তাদের পরিবার-পরিজন মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন।

স্থানীয়রা জানান, ফোরকান আলী ছিলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ঘাসিড়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তিনি বেসরকারি প্রতিষ্ঠান টিএমএসএসে চাকরি করতেন। গত ২০২৩ সালের ৩ ডিসেম্বর সকালে সাজাপুর এলাকায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে মিছিল বের করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় মিছিল থেকে পালানোর সময় ফোরকান হৃদরোগে মারা যান। দল থেকে তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠলেও তার বাবা ও ভাই তা অস্বীকার করেন। তাদের সাক্ষাৎকার দিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিকে রিপোর্ট প্রকাশ হয়। চাপের মুখেও তার পরিবার মামলা থেকে বিরত থাকে। অথচ খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী হলুদ তাকে (ফোরকান) গুলি করে হত্যা করা হয়েছে এমন অভিযোগে গত বছরের ১ নভেম্বর আদালতে মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনের নাম উল্লেখ করে ৫৬০ জনকে আসামি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়ার শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম জানান, আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে যুবদল নেতা ফোরকান মৃত্যুর ঘটনায় তার পরিবার থেকে মামলা করা হয়নি। এমনকি পরিবার থেকে লাশ উত্তোলনে বাধা দেওয়া হয়। দলের এক নেতা আদালতে হত্যা মামলা করেছেন। নিহতের বাবা আবদুল কুদ্দুস এ মামলা প্রত্যাহারে আবেদন করলেও আদালত তা অগ্রাহ্য করেন। ফলে মামলাটি চলমান আছে। এ পর্যন্ত এজাহারনামীয় ৩০ জন এবং সন্দেহভাজন ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী। সর্বশেষ মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে শাজাহানপুর উপজেলার বোহাইল প্রামাণিকপাড়ার নিজ বাড়ি থেকে সন্দেহভাজন আসামি খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৭০
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
হাম ও উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়ালো
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস