হাসপাতালের শৌচাগার থেকে করোনা রোগীর মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ১৯:৫১আপডেট : ১৯ জুন ২০২৫, ১৯:৫১

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের শৌচাগার থেকে করোনা আক্রান্ত এক রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে হাসপাতালের আইসোলেশনের শৌচাগার থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম নাম মনসুর রহমান (৬৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তিনি প্রায় ১০ দিন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।

রামেক হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক আমিনুল ইসলাম জানান, মনসুর রহমান ফুসফুসের সিওপিডি রোগে আক্রান্ত ছিলেন। ফুসফুসের সমস্যা নিয়ে তিনি ৯ জুন হাসপাতালে ভর্তি হন। মেডিসিন ইউনিটে চিকিৎসা চলাকালে তার করোনার লক্ষণ দেখা দেয়। এরপর নমুনা পরীক্ষা করা হলে ১৬ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি শৌচাগারে যান। ভেতরে ছিটকিনি দেওয়া অবস্থায় তিনি পড়ে যান। এ সময় অন্য রোগীর স্বজনরা তার পড়ে যাওয়ার শব্দ পান। কিন্তু দরজা ভেতর থেকে লাগানো থাকার কারণে তাকে উদ্ধার করা যায়নি। পরে গণপূর্ত বিভাগের সহযোগিতায় দরজার ছিটকিনি ভেঙে শৌচাগারে ঢুকে দেখা যায়, মনসুর রহমান মৃত অবস্থায় পড়ে আছেন।

তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধারের সময় মৃতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মনসুর রহমানের মৃত্যু হয়েছে। স্বজনরা তার মরদেহ নিয়ে গেছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি