আরেকটি পরীক্ষায় সফল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

পাবনা প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ২০:৫৫আপডেট : ২৫ জুন ২০২৫, ২০:৫৫

নিরাপত্তা নিশ্চিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এক ধাপ এগিয়েছে। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কন্টেইনমেন্টের (সুরক্ষা ব্যুহ) দৃঢ়তা ও অভেদ্যতা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিদ্যুৎকেন্দ্রে ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম এ তথ্য জানায়। এতে বলা হয়, পরীক্ষাটি ছিল পরমাণু জ্বালানি লোডিংয়ের আগের একটি গুরুত্বপূর্ণ ধাপ। পরীক্ষার সময় নকশা অনুযায়ী কন্টেইনমেন্টের অভ্যন্তরীণ চাপ কৃত্রিমভাবে বৃদ্ধি করা হয়। এই উদ্দেশে ব্যবহার করা হয় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্প্রেসার।

রোসাটম জানায়, মূল লক্ষ্য ছিল কোনও জরুরি বা অস্বাভাবিক পরিস্থিতিতে কন্টেইনমেন্টের চাপ সহ্য ক্ষমতা যাচাই করা। এ পরীক্ষায় দেখা গেছে, কন্টেইনমেন্ট কাঠামো সর্বোচ্চ নিরাপত্তা মানে উত্তীর্ণ হয়েছে। ফলে প্রকল্পটি একটি বড় সাফল্যের দিকেই এগোচ্ছে।

উল্লেখ্য, রিয়্যাক্টর কন্টেইনমেন্ট নির্মিত হয়েছে প্রিস্ট্রেসড রিইনফোর্সড কংক্রিট দিয়ে। ভেতরের দেয়ালে সংযুক্ত রয়েছে একটি শক্তিশালী ইস্পাতের আবরণ, যা পারমাণবিক বিকিরণ কিংবা দুর্ঘটনার সময় রেডিওঅ্যাকটিভ উপাদান বাইরে ছড়াতে বাধা দেয়। এই সুরক্ষা ব্যুহ বাইরের বড় আঘাত ও দুর্যোগ প্রতিরোধেও সক্ষম।

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে খুব শিগগিরই ‘হট মিডিয়া টেস্ট’ চালানো হবে। এর মধ্যে থাকবে কুল্যান্ট সার্কিটকে তাপ দিয়ে উত্তপ্ত করা, বাষ্প উৎপাদন ও সক্রিয় অবস্থায় বাষ্প নির্গমনকারী ডিভাইসসহ অন্য নিরাপত্তা উপকরণ পরীক্ষার কাজ।

পরীক্ষাকালে কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে রোসাটম। তবে এসব শব্দ পূর্বনির্ধারিত ও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সংস্থাটি জানিয়েছে, তারা নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার বজায় রাখে।

প্রসঙ্গত, রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্পে স্থাপন করা হয়েছে দুইটি ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর, যেগুলোর প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। রোসাটমের প্রকৌশল বিভাগ প্রকল্পটির জেনারেল কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
রূপপুর থেকে রাশিয়ার নাগরিকের লাশ উদ্ধার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন
রূপপুর, পদ্মা সেতু ও টানেলে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম