নওগাঁয় ধান-চালের গুদামে অভিযান, জরিমানা

নওগাঁ প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ১১:২২আপডেট : ২৭ জুন ২০২৫, ১৪:১০

ধান ও চালের বাজার স্বাভাবিক রাখতে ও অবৈধ মজুত বন্ধে নওগাঁয় যৌথ অভিযান চালিয়েছে জেলা খাদ্য বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে অনুমোদনহীনভাবে ধান ও চাল মজুত ও খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন এবং গুদাম ব্যবস্থাপনায় নানা অনিয়মে দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর থেকে জেলার বিভিন্ন রাইস মিল ও গুদামে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার। তিনি বলেন, বাজারে চালের দাম বাড়ার পেছনে মজুতদারির অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল। এ জন্য আমরা সরেজমিনে অভিযানে নেমেছি। যেসব রাইস মিলে অতিরিক্ত মজুত, নিয়ম না মেনে সংরক্ষণ কিংবা লাইসেন্স সংক্রান্ত জটিলতা রয়েছে, সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 ফরহাদ খন্দকার বলেন, সদর উপজেলার বরেন্দ্র রাইস মিল ও কেএস অটোমেটিক রাইস মিলে অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদনহীনভাবে ধান ও চাল মজুত রয়েছে। সেই সঙ্গে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন এবং গুদাম ব্যবস্থাপনায় নানা অনিয়মও ধরা পড়ে। এ কারণে প্রতিষ্ঠান দুটি থেকে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক রুবেল হোসেন বলেন, আমরা নিয়মিত বাজার তদারকি করছি। আজকের অভিযানে মজুত ও সঠিকভাবে খাদ্যপণ্য সংরক্ষণের বিষয়ে যেসব ত্রুটি পেয়েছি, সেগুলোর জন্য জরিমানা আরোপ করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন- খাদ্য অধিদফতরের অন্য কর্মকর্তারা। অভিযানে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং লাইসেন্স ও সংরক্ষণ নীতিমালার আওতায় আসার নির্দেশ দেওয়া হয়।

জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। মজুত ও বাজার কারসাজির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম